অবিশ্বাস্য ঘটনা: আন্তর্জাতিক ম্যাচে স্লিপে ৯ জন ফিল্ডার
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলছে। অথচ মাঠের চার দিকে কোনও ফিল্ডার নেই। বোলার এবং উইকেটরক্ষক ছাড়া দলের বাকি সকলেই দাঁড়িয়ে রয়েছেন স্লিপে। ইউরোপিয়ান লিগের ম্যাচে রোমানিয়ার বিরুদ্ধে এমনই অভিনব ফিল্ডিং সাজাল নরওয়ে।
উইকেটরক্ষকের পাশে স্লিপে পর পর দাঁড়িয়ে চার জন। তার পর একটু ফাঁকা জায়গা। আবার পর পর দাঁড়িয়ে পাঁচ জন ফিল্ডার। অর্থাৎ, স্লিপ থেকে গালি অঞ্চল পর্যন্ত দাঁড়িয়ে ন’জন ফিল্ডার। নরওয়ের এমন ফিল্ডিং সাজানোর ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
নরওয়ে প্রথমে ব্যাট করে ১০ ওভারে তোলে ৯৭ রান। সেই রান নিয়েই জেতার জন্য ঝাঁপিয়েছিল তারা। প্রথম থেকেই আগ্রাসী বোলিং করে রোমানিয়ার ব্যাটারদের কাঁপুনি ধরিয়ে দিতে চেয়েছিলেন নরওয়ের ক্রিকেটাররা। সেই লক্ষ্যেই এমন অভিনব ফিল্ডিং সাজান তাঁরা। নরওয়ের এই পরিকল্পনা অবশ্য কাজে দেয়।
নির্ধারিত ১০ ওভারে রোমানিয়া করে ৭ উইকেটে ৫৪ রান। স্লিপে ন’জন ফিল্ডার থাকলেও সেখানেই একাধিক বার ফাঁক খুঁজে নেন রোমানিয়ার ব্যাটাররা। শেষ পর্যন্ত ৪৩ রানে ম্যাচ জেতে নরওয়ে।
দেখুন ভিডিওটি –
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা