টিম মিটিংয়ে যা বলছিলেন সাকিব, দেখুন ভিডিওসহ
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এরমধ্যে দুটি করে জয় তুলে নিয়েছে দুই দলই। পাকিস্তান সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে দুটি জয় তুলে নিয়েছে। অন্যদিকে ব্ল্যাকক্যাপসরা শেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে।
বাংলাদেশ যদি স্বাগতিক কিউইদের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে জিততে পারে তাহলে টাইগারদের সামনেও সুযোগ থাকবে দুই জয় তুলে নেওয়ার। নয়তো এক ম্যাচ আগেই সিরিজের শিরোপা দৌড় থেকে ছিটকে যাবে সাকিবের দল।
এমন অবস্থায় ম্যাচের আগের দিন অনুশীলনে সময় কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা। অনুশীলন শেষে নিজেদের মধ্যে কিউই ম্যাচ ঘিরে আলোচনাও করেছেন ক্রিকেটাররা। সেই আলোচনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন স্কোয়াডে থাকা সৌম্য সরকার।
যেখানে তিনি লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে নিজেদের মধ্যে ফাইনাল আলোচনা চলছে।’
যে আলোচনার মূল বক্তা হিসেবে দেখা যাচ্ছে টাইগার অধিনায়ক সাকিবকে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান কোচ শ্রীধরন শ্রীরামসহ ক্রিকেটাররা সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছে সাকিবের কথা। টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক নিশ্চয়ই মাস্ট উইন গেমে কী করতে হবে সেই টোটকাই দিচ্ছেন দলকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live