পাকিস্তানের চোখ বিশ্বকাপ ট্রফিতে
বাংলাদেশের বিপক্ষে বড় জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল পাকিস্তান। এই জয় অবশ্য অনেকটা প্রত্যাশিতই ছিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে আসরে দারুণ কিছু করার আভাস দিয়েছিল বাবরের দল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বারের দেখায় হেরে যায় পাকিস্তান।
ফাইনালের আগে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে সহজ জয় পায় পাকিস্তান। ঘরের মাঠ আর চেনা কন্ডিশনের কারণে ফাইনালে কিছুটা হলেও এগিয়ে ছিল কিউইরা। তবে স্বাগতিকদের টেক্কা দিয়ে শিরোপা জেতে পাকিস্তান। এই শিরোপা বিশ্বকাপেও আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তানকে এমনটাই বিশ্বাস বাবরের।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে যে আত্মবিশ্বাস পেয়েছি, বিশ্বকাপে আমরা তা নিয়ে যেতে পারছি।’ ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মোহাম্মদ নেওয়াজ বলেন, ‘সামনেই বিশ্বকাপ। এখন আমরা আমাদের দৃষ্টিটা বিশ্বকাপের ওপরই রাখছি।’
সাম্প্রতিক সময়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করছেন নেওয়াজ। ত্রিদেশীয় সিরিজেও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন অলরাউন্ডার। ফাইনাল ম্যাচেও ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
নেওয়াজ বলেন, 'গত কয়েকদিনে অনেক পরিশ্রম করেছি। আজ ম্যাচে নিজেকে সেভাবেই মেলে ধরার চেষ্টা করছি, যেভাবে নেটে অনুশীলন করেছিলাম। মিডল অর্ডারে ভালো ব্যাটিং যে কোনো দলের জন্যই অনেক সহায়ক। আমাদের যে মূল পরিকল্পনা ছিল, সে পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠে পারফর্ম করতে পেরেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা