বাংলাদেশ দলে রদবদলের ঘোষণা
আসলে কি হবে? কবে নাগাদ দলে পরিবর্তনের ঘোষণা আসবে? বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কে এখনো কোনো কিছু জানানো না হলেও বোর্ডের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা আভাস-ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, দলে পরিবর্তন নিশ্চিত এবং আজ-কালের মধ্যেই ঘোষণা আসবে।
ধারণা করা হচ্ছিল, আজ শুক্রবারই হয়তো দলে রদবদলের ঘোষণা করা হবে। জাতীয় দলের পরিচর্য্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও ছিল তেমন ইঙ্গিত; কিন্তু শেষ পর্যন্ত শোনা গেল ভিন্ন কথা।
যেহেতু দলে পরিবর্তন আনা হবে, তাই রদবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে হবে আইসিসির মাধ্যমে। সে কারণেই আজ ১৪ অক্টোবর বাংলাদেশ দলে রদবদলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা নেই।
এদিকে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করবেন। রাত ১২ টা নাগাদ ফ্লাইট তাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রিকেট অপস প্রধান ও সিলেকশন কমিটি চেয়ারম্যান অস্ট্রেলিয়া গিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তারপর আইসিসির কাছে রদবদলের নাম জমা দেবেন এবং সেটা আইসিসির কাছ থেকে প্রেস বিজ্ঞপ্তি আকারে মিডিয়ার কাছে আসবে।
ধারনা করা হচ্ছে আগামীকাল ১৫ অক্টেবর আইসিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে বাংলাদেশ দলে পরিবর্তনের তালিকা আইসিসির কাছে জমা দেয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই