টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হারের পর বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
নামিবিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগে ১৫ সদস্যের দল থেকে ২২ বছর বয়সী মাদুশাঙ্কাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হলেন বিনুরা ফার্নান্দো।
নামিবিয়ার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে শ্রীলঙ্কার ফাইনাল ট্রেনিং সেশনে পেসার দিলশান মাদুশাঙ্কা পায়ের পেশিতে চোট পান। পরে জানা যায় তিনি কোয়াড্রিসেপ ইনজুরিতে ভুগছেন, যার জন্য তাকে অন্তত কয়েক সপ্তাহ খেলা থেকে দূরে থাকতে হবে।
মাদুশাঙ্কা ছিলেন এশিয়া কাপে শ্রীলঙ্কার অন্যতম আবিষ্কার, অনভিজ্ঞ পেস-বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। লঙ্কানদের শিরোপা জয়েও রাখেন দারুণ ভূমিকা। টুর্নামেন্ট শুরুর আগেই তার ছিটকে যাওয়া লঙ্কানদের জন্য বড় ধাক্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি শ্রীলঙ্কা দলে দিলশান মাদুশাঙ্কার বদলি হিসেবে বিনুরা ফার্নান্দোকে যুক্ত করার অনুমোদন দিয়েছে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো এবং প্রমোদ মদুশান।
স্ট্যান্ডবাই:
আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, নুওয়ানিদু ফার্নান্দো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live