সাব্বিরকে বাদ দিয়ে সৌম্যকে দলে নেয়ার আসল কারণ ফাঁস
যেখানে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান এবং মোঃ সাইফুদ্দিন। তাদের দুজনের পরিবর্তে বিশ্বকাপের সুযোগ পেয়েছেন সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম। এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা। ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ দল।
এরপর ব্যাটিং কোচ জেমি সিডন্স জানিয়েছেন, দলের স্বার্থেই এসেছে পরিবর্তন। বিশ্বকাপে সৌম্য সরকার ভালো কিছু করবেন, এমন প্রত্যাশাও তার।তিনি বলেছেন,
“১৭ জন ক্রিকেটার ছিল আমাদের দলে, ১৫ জন নিতে হতো। দলের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া আমাদের প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছি আমরা। সৌম্য অবশ্যই ৫০ বা ৬০ রানের ইনিংস খেলেনি, সেটা সাব্বিরও করেনি। আশা করছি, সামনের দুটি প্রস্তুতি ম্যাচে ও বিশ্বকাপে দলের সবাইকে ভালো ফর্মে পাওয়া যাবে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম চিন্তার কারণ টপ-অর্ডার ব্যাটিং। বিশেষত উদ্বোধনী জুটিতে চালাতে হয়েছে নানা পরীক্ষা-নিরীক্ষা, এখনও স্থির করা যায়নি কাউকে। সর্বশেষ এই পজিশনে খেলেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।
টপ অর্ডার নিয়ে সিডন্স বলেছেন, “ওরা ভালোভাবেই এগোচ্ছে। কিছু নতুন ক্রিকেটার আনা হয়েছে, যারা বেশ কিছুদিন ধরে দলে ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে আবার মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে তাদের। তবে আমার মনে হয়, আজকেই উদাহরণ দেখা গেছে যে ওরা কেমন করছে”।
“খুব ভালোভাবেই হচ্ছে সবকিছু। টপ অর্ডারে শিগগিরই বড় কিছু স্কোর দেখার আশা করছি। খুব কাছাকাছি আমরা এখন (ব্যাটিং অর্ডার ঠিক করার)। আমাদের ভাবনায় আমরা সঠিক আছি বলেই মনে করি। প্রয়োজন এখন কোনো একজনের নিজেকে মেলে ধরার ও বড় স্কোর গড়ার।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা