আজ ব্যাট হাতে মাঠে নামতে যাচ্ছেন মুশফিকুর রহিম
অপরদিকে আজ বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের খেলা। যেখানে জাতীয় জাতীয় ক্রিকেটের লীগে ফিরছেন সদ্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম। এশিয়া কাপের পর দেশে ফিরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম।
সামনে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য আজ জাতীয় ক্রিকেট লিগে খেলবেন তিনি। এই রাউন্ডে খেলবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।
গত শুক্রবার তার বিভাগীয় দল রাজশাহীতে যোগ দেন মুশফিক। গত দুই দিন দলের সাথে অনুশীলনও করেছেন। রবিবার রাজশাহীর কোচ গোলাম মোর্তাজা বলেন, “আমরা পরের রাউন্ডে মুশফিকুর রহিমকে পাব। দুই দিন ধরে তিনি অনুশীলন করছেন। সব ঠিকঠাক চলছে। তাকে ফিট দেখাচ্ছে এবং খুব ভালো অনুশীলন করেছেন।”
দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খেলবে চট্টগ্রাম বিভাগ। এদিকে প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের হয়ে খেলেছেন তামিম। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। দুই ইনিংসে ৩১ ও ২০ রান করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা