"কামিন্সের টি-টোয়েন্টি দলেই থাকা উচিত না"
ঘরের মাঠে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তারা উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। কামিন্স, মিচেল স্টার্কদের নিয়ে গড়া বোলিং লাইনআপের বিরুদ্ধে নিউজিল্যান্ড ২০০ রান তুলেছিল।
এরপর ব্যাটাররা আর সেই লক্ষ্য তাড়া করার মানসিকতাই দেখাতে পারেনি। মূলত মিচেল স্যান্টনার, টিম সাউদিদের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটাররা। ম্যাচ হারের পরই অজি বোলারদের সমালোচনা করেছেন ডুল।
সাবেক এই কিউই ক্রিকেটার বলেছেন, 'আমার মনে হয় অস্ট্রেলিয়া চিন্তায় পড়বে। বিশেষ করে বোলিংয়ের কিছু অংশ তাদের চিন্তার কারণ হবে। আমি প্রস্তুতি ম্যাচেও বলেছিলাম। ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্যাট কামিন্সের টি-টোয়েন্টি দলে থাকা উচিত না।'
কামিন্স ছাড়াও অস্ট্রেলিয়া নিয়মিত মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডকে নিয়ে খেলে থাকে। এদের প্রত্যেকেই গতি নির্ভর পেসার। এই বোলিং লাইনআপে ভ্যারিয়েশন যোগ করতে রিচার্ডসনকে খেলানো উচিত বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে ডু বলেন, 'আমার মনে হয় কেন রিচার্ডসনকে খেলানো উচিত। আমার ধারণা সে ভালো ভ্যারিয়েশন যোগ করতে হবে যেটা এখন নেই। স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সের শুধু পেসই আছে। তাদের ভিন্নধর্মী বোলার নেই।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live