বার্সেলোনার বিদায়
বুধবার বার্সার মাঠে জিতে ‘সি’ গ্রুপের বিজয়ী হয়ে শেষ ষোলোতে বায়ার্ন। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইন্টার। বার্সা ৪ পয়েন্ট নিয়ে তিনে, প্লজেনের বিপক্ষে শেষ ম্যাচে যাই হোক না কেন এই অবস্থানেই থাকবে তারা। মানে ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় স্তর ইউরোপা লিগে যোগ দিচ্ছে তারা।
গত বছর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার জন্য দায়ী করা হচ্ছিল লিওনেল মেসির বিদায় ও আর্থিক সংকটের কারণে পুরো ক্লাব বোর্ডের পদত্যাগ। এবার তারা বড় টাকা খরচ করে রবার্ট লেভানডোভস্কি, রাফিনহা ও জুলেস কোন্দেকে কিনেছিল। ভালো কিছুর প্রত্যাশা করা হচ্ছিল।
কিন্তু গ্রুপে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় বার্সার। তাতে টানা দ্বিতীয় বছর ইউরোপা লিগে খেলতে হবে তাদের। গত বছর যেখান থেকে কোয়ার্টার ফাইনাল খেলে তারা বিদায় নিয়েছিল।
সাদিও মানের গোলে ১০ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। সার্জি গিনাব্রির থ্রু বলে তাদের হেক্টর বেল্লারিনকে বোকা বানিয়ে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন সেনেগালিজ তারকা।
৩০ মিনিটে এরিক চোপু-মোটিং ব্যবধান দ্বিগুণ করেন। আরেকবার গিনাব্রির বানিয়ে দেওয়া বলে আড়াআড়ি শটে টের স্টেগেনের পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপান তিনি।
বিরতির কিছুক্ষণ আগে মনে হয়েছিল, বার্সা পেনাল্টি থেকে ব্যবধান কমাবে। কিন্তু রেফারি অ্যান্থনি টেলর লেভানডোভস্কির ফাউলের দাবি পিচ সাইড মনিটরে দেখে ফিরিয়ে দেন।
গিনাব্রি বায়ার্নের তৃতীয় গোল করেছিলেন, কিন্তু অফসাইডে বাতিল হয়। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে বদলি বেঞ্জামিন পাভার্ড ব্যাকপোস্ট দিয়ে গোল করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা