বিশ্বকাপ: নতুন দায়িত্বে ওয়ার্নার
২৮ অক্টোবর (শুক্রবার) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে ওয়েডের চোট অজিদের জন্য বড় ধাক্কা। তবে তার শারীরিক অবস্থার অবনতি না হলে কোভিড-১৯ পজিটিভ থাকা সত্বেও ম্যাচ খেলতে পারবেন।
আইসিসির কোভিড প্রটোকল অনুযায়ী, আক্রান্ত খেলোয়াড়ের মধ্যে তীব্র উপসর্গ দেখা না দিলে এবং শারীরিক সমস্যা না থাকলে ম্যাচ খেলতে কোনও বাধা নেই। তাই মেলবোর্নে অস্ট্রেলিয়ার একাদশে ওয়েডকে দেখা যাওয়ার এখনও সম্ভাবনা আছে।
ওয়েডকে একাদশে না পেলে বড় এক সমস্যায় পড়বে দল। কারণ তাদের ১৫ সদস্যের স্কোয়াডে স্বীকৃত উইকেটকিপার আর কেউ নেই। বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন জশ ইংলিশ। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে।
তাই এবারের অস্ট্রেলিয়া দলে ওয়েড ছাড়া বিশেষজ্ঞ কোনো উইকেটকিপার নেই। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে না পারলে উইকেটের পেছনে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ কিংবা মিচেল স্টার্ককে।
বিশ্বকাপ শুরুর আগেই অ্যারন ফিঞ্চ আভাস দিয়েছিলেন, দলের প্রয়োজনে ডেভিড ওয়ার্নার কিংবা মিচেল স্টার্ক উইকেটকিপিং করবেন। তাছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকেও উইকেটের পেছনে দেখা যেতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা