শোয়েব মালিক কে দলে না রাখায় রেগে গরম সাবেক পাকিস্তানি তারকা
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলে পাকিস্তানের সেমি-ফাইনালে ওঠায় বড় অবদান রেখেছিলেন মালিক। এবার তার বিশ্বকাপ দলেই জায়গা হয়নি। গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে পাকিস্তান দলে আর সুযোগ পাননি ৪০ বছর বয়সী ক্রিকেটার।
পাকিস্তানের জিও নিউজের এক অনুষ্ঠানে আলাপচারিতায় শুক্রবার আকিব বললেন, মালিক দলে থাকলে প্রথম দুই ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
“খেলোয়াড়দের মধ্যে মালিক দলে সবচেয়ে মানানসই এবং খেলাটা সে সবচেয়ে ভালো বোঝে। যদি সে দলে থাকত, (ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে) দুটি ম্যাচ পাকিস্তান জিততে পারত।”
পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন মালিক। এই সংস্করণে ১২৪ ম্যাচে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে তার রান ২ হাজার ৪৩৫। হাত ঘুরিয়ে উইকেট আছে ২৮টি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৪৪৬ ম্যাচে তার রান ১১ হাজার ৮৬৭, উইকেট ২১৮টি।
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পরের ম্যাচে আগামী রোববার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। সেমি-ফাইনালে যেতে হলে বাকি তিন ম্যাচ জিততেই হবে তাদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির ফলের দিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা