মাশরাফি ২৮, সাকিব ২৯
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ৩০ ১৩:৫৩:১৯
এর আগে মাশরাফীর সমান ২৮টি টি-২০তে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। মাশরাফীর অধীনে ২৮ ম্যাচে ১০টিতে জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের।
সাকিবের নেতৃত্বে ২৯ ম্যাচের ৯টিতে জয়, ২০টিতে হেরেছে টাইগাররা।
টি-২০তে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ড দখলে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার অধীনে ৪৩ ম্যাচের ১৬টিতে জয়, ২৬টিতে হেরেছে টাইগাররা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।