ম্যাচ জিতেও মন খারাপ পাপনের
ম্যাচটিতে শেষ ওভারের শেষ বলে এসে জিম্বাবুয়েকে হারিয়ে ৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিল টাইগাররা। তবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আচমকা নো বলে আবার মাঠে ফিরতে হয় সাকিব আল হাসানের দলকে। যদিও কোনো বিপদ ছাড়াই শেষ বলে এবার ৩ রানের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে দল।
টাইগারদের এমন জয়ের দিন মাঠে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দলের এমন জয়ে উচ্ছ্বসিত পাপন ম্যাচশেষে জানিয়েছেন, আরেকটু হলে নাকি জ্ঞানই হারিয়ে ফেলতেন তিনি।
গণমাধ্যমে পাপন বলেন, ‘এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ! আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম!’
জিতলেও মন খারাপ জানিয়ে পাপন এই সময় আরও যোগ করেন, ‘শেষ ৩ ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটা বলা যাবে না। আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না, আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live