সাকিবকে চরম অপমান করে কথা বললেন শেবাগ
বৃষ্টির পর সব ভোজবাজির মতো পাল্টে যায়। ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্য ঠিক করে দিলে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য লড়াই করেছে। তবে জিততে পারেনি, হেরেছে মাত্র ৫ রানে।
মাঝের ওভারগুলোতে সাকিব, আফিফ, ইয়াসিররা বুদ্ধি করে খেলতে পারেননি। অগোছালো শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন। ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্রর শেবাগ মনে করছেন, অন্ততপক্ষে সাকিবের উচিত ছিল পরিস্থিতি বুঝে খেলা।
তিনি বলেন, ‘অধিনায়ককে দায়িত্ব নিতে হয়। শান্ত আউট হয়ে গেছে, সাকিবও ওই একই ওভারে আউট হলো। তারা দ্রুত তিন উইকেট হারিয়েছে, যদি এখানে একটা জুটিও হতো...এটা এমনও না যে টি-টোয়েন্টিতে আপনার ৫০ রানের জুটি লাগবে। ১০ বলে ২০ রানের জুটি হলেই খেলা বদলে যেতো।’
সাকিব ম্যাচের আগেই বলেছিলেন, ভারতের বিপক্ষে জিততে পারলো সেটা হবে আপসেট। তার সেই মন্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ব্যাটিংয়ে দলের দরকারের সময়ও সাকিব দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, বলে মনে করেন শেবাগ।
ভারতের সাবেক ওপেনার বলেন, ‘আমার মনে হয় অধিনায়ক একটা ব্যাপার মিসও করেছে। তার অভিজ্ঞতা ছিল, দায়িত্ব নিয়ে শেষ অবধি খেলার দরকার ছিল কোহলির মতো। দলকে উদ্ধার করতে না পারলে ফালতু কথা বলা বন্ধ করা দরকার।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা