এবারের আইপিএলে লিটনকে দলে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স
গত দুই নভেম্বর ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন লিটন দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। মাত্র ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন লিটন দাস। তবে রানের থেকে রবিন উথাপ্পার মনে ধরেছে লিটন দাসের শর্ট গুলি।
মোহাম্মদ সামি, ভুবেনেশ্বর কুমারের দুর্দান্ত বলেও বাউন্ডারি তুলে নিয়েছিলেন লিটন দাস। যার প্রশংসা ম্যাচের শেষে দলের টপ অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুল করেছিলেন। তাইতো এবার তার প্রশংসায় ভাসিয়েছেন রবিন উথাপ্পা।
ইএসপিএন ক্রিকইনফোর অনুষ্ঠানে তিনি লিটন দাসের ব্যাটিং নিয়ে বলেন, “লিটন দাসের ব্যাটিংয়ের দারুন কিছু ব্যাপার ছিল। সে বলে লাইনে শট খেলার চেষ্টা করেছে। উইকেট অনেক বাউন্সি ছিল এবং সে তার সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়েছে। সে সেইসব জায়গাতে শট খেলেছে যেখানে ৩০ গজ বৃত্তের ভেতরে ফিল্ডাররা ছিল। অনেকটা সূর্যকুমারের মতো। সূর্য এই কাজটা খুব ভাল করে।”
দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতার হয়ে খেলেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। আইপিএলের কলকাতার দলের হয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কলকাতার ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন রবিন উথাপ্পা।
তাইতো কলকাতা জার্সিতে লিটন দাসকে দেখতে চান তিনি। “কেকেআরের সবসময়ই একজন ভালো উইকেটরক্ষক ব্যাটারের প্রয়োজন। আমি মনে করি, কলকাতার জন্য সেরা উইকেটরক্ষক ব্যাটার হবেন লিটন দাস। বর্তমানে সে বিশ্বের সেরা একজন ক্রিকেটার।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা