এবারের বিশ্বকাপে নেইমার নির্ভর নয় ব্রাজিল
আর মাত্র দুই সপ্তাহ পরই বাজবে কিক অফের বাঁশি। বিশ্বকাপ আসন্ন, সুতরাং এরই মধ্যে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। কোন দল ট্রফি জিতবে, কারা চমকে দেবে, এসব নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়েছে অনেক আগে থেকেই। বিশ্বকাপের আগে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাকে তাতিয়ে গেলেন কাফু।
পুলিশ এবং ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় এসেছেন কাফু। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনের পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচও খেলবেন তনি।
তার আগে কলকাতার নিউটাউনের একটি হোটেলে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বিশ্বকাপের একটি রেপ্লিকাও ছিল তার হাতে। কথা বললেন পর্তুগিজ ভাষাতেই। তা ইংরেজিতে অনুবাদ করে দেন অন্য একজন।
কাফু শুরুতেই বলে দেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল চমকে দিতে পারে। এমনকি ট্রফিও জিততে পারে। কারণ দলটা আর নেইমার নির্ভরশীল নয়। কাফুর ভাষায়, ‘আপনারা যদি চার বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন, তখন বলতাম দলটা নেইমারের উপর দাঁড়িয়ে। এখন আর সে কথা বলতে পারছি না। কারণ এই দলে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকুয়েতা, ফ্রেডের মতো ফুটবলার রয়েছে। ওদের ক্ষমতা আছে ব্রাজিলের হয়ে সেরাটা দেওয়ার। এবার ব্রাজিল একদম আলাদা দল।’
বিশ্বকাপের সময় পরিবর্তন হওয়ায় ফুটবলের মান ভাল হবে বলে মনে করছেন কাফু। অন্যবার ক্লাব ফুটবল শেষ হওয়ার পর ক্লান্ত অবস্থায় ফুটবলাররা বিশ্বকাপে খেলতে আসতেন। এবার ক্লাব ফুটবলের মাঝে বিশ্বকাপ পড়ায় ভাল খেলতে পারেন তারা।
কাফু বলেছেন, ‘সাধারণত বিশ্বকাপ জুনে শুরু হয়। এবার নভেম্বরে হচ্ছে। আগে বিভিন্ন দেশের লিগ শেষ হওয়ার পর ফুটবলাররা দেশের হয়ে খেলতে যেত। ক্লান্ত হয়ে পড়ত। এবার প্রত্যেকে খেলার মধ্যেই রয়েছে। লিগের মাঝেই দেশের হয়ে খেলতে যাচ্ছে। অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে সবাই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা