বাংলাদেশ ম্যাচ থেকে দুই পয়েন্ট নেওয়াই আমাদের লক্ষ্য
বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ভারত। দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট।
এ দুই দল রয়েছে সুবিধাজনক অবস্থায়। বাংলাদেশ ও পাকিস্তান পেয়েছে সমান ৪ পয়েন্ট করে। তাদের সামনেও আছে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা।রোববার অ্যাডিলেইড ওভালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন পাক ব্যাটার শান মাসুদ। তিনি বলছেন, বাংলাদেশ ম্যাচ থেকে দুই পয়েন্ট নেওয়াই লক্ষ্য তাদের।
মাসুদ বলেন, ‘যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেবো। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করবো ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত আশা থাকবে। দলের অবস্থাও খুব ভালো। আমি মনে করি কালকে ম্যাচে ভালো সুযোগ আছে। ’
আগের দুই ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন মাসুদ, ‘যে দুই ম্যাচ যেভাবে হেরেছি সেটি দলের জন্য খুব ডিমরালাইজিং ছিল। দলের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে যেতে হবে। ’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে এটিই চেষ্টা থাকবে। আমাদের পারফরম্যান্স যেন আরও উন্নতি ঘটাতে পারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি। কালকেও পাকিস্তান পুরোপুরি পেশাদার থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা