সেমিফাইনালের দুই দল চূড়ান্ত, দেখেনিন বাংলাদেশের সম্ভাবনা
‘গ্রুপ-২’ এর কি অবস্থা? এখন পর্যন্ত কোনো দলেরই শেষ চার নিশ্চিত হয়নি। এমনকি বাংলাদেশেরও সেমিতে যাওয়ার সম্ভাবনা বেঁচে রয়েছে। কিভাবে? সমীকরণে চোখ বুলিয়ে নেওয়া যাক এক নজরে।
রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জিততেই হবে সাকিব আল হাসানদের। তাহলে ৬ পয়েন্টে পৌঁছাবে বাংলাদেশ। তারপর অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।
বাংলাদেশের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাকিস্তান। সেই পরিস্থিতিতে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের লড়াই হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গে।
দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ৫। তারা যদি আগামীকাল নেদারল্যান্ডসের কাছে কোনোমতে হেরে যায়, তবে পাকিস্তান-বাংলাদেশ দুই দলেরই সুযোগ থাকবে সেমিতে নাম লেখানোর।
নেদারল্যান্ডসের বিপক্ষে হারলে ৫ পয়েন্টেই থমকে থাকবে দক্ষিণ আফ্রিকা। সেমিতে উঠে যাবে ভারত (জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাক বা জিতে যাক) এবং বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচে বিজয়ী দল।
কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি জিতে যায়? তারপরও কাগজে কলমে সুযোগ থাকবে বাংলাদেশ-পাকিস্তানের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের জয় প্রার্থনা করতে হবে এই দুই দেশের সমর্থকদের। ভারত জিতে গেলে বাংলাদেশ-পাকিস্তান কোনো দলেরই আর সুযোগ থাকবে না।
হেরে গেলেও যে দারুণ সুযোগ থাকবে, সেরকম নয়। স্রেফ অঙ্কের বিচারে কিছুটা সুযোগ থাকবে। কারণ শেষ ম্যাচে ভারত হেরে গেলে তাদের এবং বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের বিজয়ী দলের পয়েন্ট হবে ৬ । কিন্তু নেট রানরেটের নিরিখে বাংলাদেশ-পাকিস্তানের থেকে বেশ এগিয়ে ভারত। ফলে ভারতেরই তখন সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশি।
মোদ্দা কথা, বাংলাদেশের জন্য সহজ হিসেব হলো-দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হবে নেদারল্যান্ডসকে। আর দ্বিতীয় ম্যাচে টাইগাররা হারাবে পাকিস্তানকে। তাহলে আর সেমির হিসেবে কোনো মারপ্যাঁচে পড়তে হবে বাংলাদেশকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা