সকল সমালোচনার জবাব দিলেন শান্ত
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ব্যাটিংয়ের মতোই খানিকটা ধীরে-সুস্থে প্রশ্ন সামলেছেন৷ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, এরপরও তাকে নিয়ে সমালোচনা। দেশে ফিরেই এর জবাব দিতে হয়েছে ওপেনারকে, ‘আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। আসলে আমি ওদিকে একদম ফোকাসই দিইনি। আমি আমার খেলাতে মনোযোগ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাট আমি মনে করি, এখান থেকে যেন আরও ভালো করতে পারি সামনে সেই চেষ্টা থাকবে।’
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের সমর্থকদের মধ্যে সেমির আশা সেভাবে ছিল না। ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট হওয়ার পর সেই আশা তৈরি হয়। পাকিস্তানের বিপক্ষে হেরে সেমির আশাভঙ্গ হলেও খুব হতাশ নন শান্ত, ‘হতাশ বলব না, কারণ আমার মনে হয় না যে, কেউ এ রকমভাবে চিন্তা করছিল যে, সেমি ফাইনালে যাওয়ার জন্য এরকম একটা সুযোগ তৈরি হবে, বিশ্বকাপ শুরুর আগে। আমরা ওটাই চিন্তা করছি যে, আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। অবশ্য যখন ওই সুযোগটা পেয়েছিলাম তখন সবার প্ল্যান ছিল । যদিও ওই সুযোগটা নিতে পারিনি। এই আত্মবিশ্বাস কাজে দেবে যখন আমরা পরবর্তী বিশ্বকাপে খেলব।’
এবারের বিশ্বকাপে তিন বিভাগের পারফরম্যান্সের মধ্যে বোলারদেরই এগিয়ে রেখেছেন এই ব্যাটার। তিনি বলেন, ‘আমার মনে হয় বোলিং বিভাগটা খুবই ভালো ছিল। বোলিং বিভাগ খুবই ভালো করেছে প্রত্যেকটা ম্যাচে।’
এটি শান্তর ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। এই সফরে ভালো সময় যেমন এসেছে, ছিল খারাপ সময়ও। সেই সময় টিমমেটরা একে অন্যের পাশে ছিলেন, ‘সবাই একসঙ্গে ছিল, একজনের খারাপ সময়ে সবাই পাশে ছিল। সো ব্যক্তিগতভাবে আমার প্রথম বিশ্বকাপ হিসেবে এই জিনিসটা ফিল করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা