চোখে আঙ্গল দিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের পার্থক্য দেখিয়ে দিলেন হেইডেন
ফাইনালের আগে নিজ দলের শক্তিমত্তার বিবরণ দিতে গিয়ে ভারতের উদাহরণ টেনেছেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন। তিনি মনে করেন বোলিংয়ে আরও বিকল্প ক্রিকেটার রাখার প্রয়োজন ছিল তাদের। বিশেষ করে একজন লেগ স্পিনার সঙ্কটের কারণেই হারতে হয়েছে ভারতকে।
স্কোয়াডে যুবেন্দ্র চাহালের মতো স্পিনার থাকলেও এক ম্যাচেও তাকে খেলায়নি ভারত। অন্যদিকে নিয়মিত পাকিস্তানের একাদশে ছিলেন শাদাব খান। বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের সঙ্গে ব্যাট হাতেও বেশ কয়েকটি ইনিংসে নিজের ক্যামিও দেখিয়েছেন তিনি।
ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা করে হেইডেন বলেন, 'আমাদের চারজন দারুণ ফাস্ট বোলার আছে। যারা ২০ ওভারের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং প্রতিপক্ষ ইনিংসে ধস নামাতে পারে। আমি মনে করি, গত (বৃহস্পতিবার) রাতে স্পিন আক্রমণে ভারত একজন লেগ স্পিনারের অভাব অনুভব করেছে, ষষ্ঠ বোলারের অভাবে ভুগেছে।'
পুরো আসর জুড়েই পাকিস্তান বিশেষজ্ঞ ছয়জন বোলার নিয়ে খেলেছে। শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে পেস আক্রমণের সঙ্গে ছিলেন শাদাব ও মোহাম্মদ নওয়াজ। প্রয়োজনে হাত ঘুরিয়েছেন ইফতেখার আহমেদও। এটাই পাকিস্তান দলে ভারসাম্য তৈরি করে দিয়েছে বলে মনে করেন হেইডেন।
তিনি বলেন, 'এই পাকিস্তান দলে ছয়জন বিশেষজ্ঞ বোলার আছে। প্রয়োজন পড়লে আপনারা জানেন সপ্তম বোলার হিসেবে ইফতিও (ইফতিখার আহমেদ) আছে। আমি মনে করি, আমাদের সব দিক ভালোভাবে গোছানো আছে।'
হেইডেনের চোখ এড়িয়ে গেলেও নিয়মিত ছয় বোলার ব্যবহার করেছে ভারত। আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া নিয়মিত বল করেছেন। স্পিন আক্রমণে রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে ছিলেন অক্ষর প্যাটেল। যদিও এই দুই স্পিনার কোনো ম্যাচেই কার্যকরী বোলিং করতে পারেননি। ফলে ষষ্ঠ বোলারের আক্ষেপ করতেই পারে ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?