বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি, দেখেনিন বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান
চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার-আপ পাকিস্তান ও দুই সেমিফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড ছাড়াও একাদশে জায়গা পেয়েছেন সুপার টুয়েলভের গ্রুপ ২ এর দুই দল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
আসরের সেরা দল ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন অধিনায়ক ও উইকেটরক্ষক ওপেনিং ব্যাটার জস বাটলার, তার সঙ্গী অ্যালেক্স হেলস এবং ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় স্যাম কারান। ওপেনিং জুটিটা অনুমিতভাবেই আছে ইংল্যান্ডের দখলে।
ওয়ান ডাউনে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ভারতের সুপারস্টার বিরাট কোহলি। তার সতীর্থ সূর্যকুমার যাদব আছেন চতুর্থ পজিশনে। দারুণ এক শতক হাঁকানো নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের পর আছেন জিম্বাবুয়ের বিস্ময়কর অলরাউন্ড পারফর্মার সিকান্দার রাজা।
পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুজন- অলরাউন্ডার শাদাব খান ও পেসার শাহীন শাহ আফ্রিদি। কারান ও শাহীন ছাড়াও পেসারদের মধ্যে আরও আছেন দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া ও ইংল্যান্ডের মার্ক উড। একাদশে সর্বোচ্চ ৪ জন সুযোগ পেয়েছেন ইংল্যান্ড থেকে। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
একনজরে আইসিসি প্রকাশিত বিশ্বকাপের সেরা একাদশ
অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, অ্যানরিখ নরকিয়া, মার্ক উড ও শাহীন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা