ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডেই বাদ যাবে আর্জেন্টিনা
সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের অভিমত, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে লিওনেল মেসির আর্জেন্টিনার। চার বিশ্বকাপে সকারুজদের হয়ে খেলা এই তারকা জানালেন, ‘আমি আশা করব অস্ট্রেলিয়া কাজটা করতে পারবে, কারণ আপনি আপনার দেশ ভালো করুক এমনটাই চান।’
আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও বাতলে দিলেন দলকে। বললেন, ‘আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তাহলে আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব আমরা।’
অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জানালেন, আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলবে না। বললেন, ‘যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন, তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়েই যাচ্ছে।’
অজনপ্রিয় মতামত এখানেই শেষ নয় তার। ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, সৌদি আরব আর কাতার খেলবে শেষ ষোলোয়। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে, বলছেন তিনি। তার কথা, ‘আমি ইংল্যান্ডে খেলেছি, কিন্তু আমি এখন কাতারে থাকছি আর অ্যাস্পায়ার অ্যাকাডেমিতে কাজ করছি। আন্ডারডগদের বেছে নিয়েছি মূলত আবেগতাড়িত হয়ে।’
এরপর আগামী ১৮ ডিসেম্বর ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম, ভবিষ্যদ্বাণী তার। ক্যাহিল বলেন, ‘আমি বেলজিয়ামের বড় ভক্ত। তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দুটোরই। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলবেন, তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতারও সম্ভাবনা তাদেরই বেশি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা