আইপিএলের আগামী আসরে খেলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন কামিন্স
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। আগামী বছর অ্যাশেজ সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রাম পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কামিন্স বলেন, 'আমি কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী বছর আইপিএলে অংশ নিচ্ছি না। পরবর্তী ১২ মাসে আন্তর্জাতিক ক্রিকেট শিডিউল টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে পরিপূর্ণ। আর তাই অ্যাশেজ এবং পরবর্তী বিশ্বকাপের আগে আমি বিশ্রাম নেব।'
কামিন্সের না খেলার সংবাদ অবশ্য আরও আগেই পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে অজি এই পেসারের বিকল্পও খুঁজে নিয়েছে তারা। গুজরাট টাইটান্স থেকে ট্রেড সিস্টেমের মাধ্যমে কিউই পেসার লকি ফার্গুসনকে দলে ভিড়িয়েছে তারা।
কলকাতার হয়ে আগামী আসরে খেলবেন না দলটির বিদেশি উইকেটরক্ষক স্যাম বিলিংসও। আসন্ন গ্রীষ্মে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতেই এই সিদ্ধান্ত নেন তিনি। গতকালই (১৪ নভেম্বর) এই ঘোষণা দেন তিনি।
কলকাতা অবশ্য বিলিংসের সিদ্ধান্তের ব্যাপারেও আগে থেকে জানতো। যার কারণে ফার্গুসনের পাশাপাশি গুজরাট থেকে রহমানউল্লাহ গুরবাজকেও ট্রেড সিস্টেমের মাধ্যমে দলে ভিড়িয়েছে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা