কাতার বিশ্বকাপ: আর্জেন্টিনা ১৩%, ব্রাজিল ৮৯%
২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। তবে কাতার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের। ডাটা পর্যালোচনা করার পর এমনই তথ্য তুলে ধরেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি।
কৃত্রিম উপায়ে পারফরম্যান্সের পরিসংখ্যান মডেল ব্যবহার করে বিশ্বকাপ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি। ২০২২ বিশ্বকাপে কে জিতবে, সেটি জানাতে ভবিষ্যদ্বাণী মডেলে প্রতিটি ম্যাচের ফলাফলের সম্ভাব্য জয়, ড্র বা হার, পরিসংখ্যান ও পারফরম্যান্স, দলের র্যাংকিং, বাজির দর ব্যবহার করেছে অপটা স্পোর্টস ডাটা কোম্পানি।
মডেল অনুযায়ী, ট্রফি জয়ে ১৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফেভারিট হিসেবে ফাইনালে ওঠার সর্বোচ্চ ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে তাদের।
এরপরের অবস্থানটিই আর্জেন্টিনার। এই বছরের বিশ্বকাপ জয়ে সম্ভাবনাময়ী দ্বিতীয় দল গ্রুপ ‘সি’তে থাকা আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির সম্ভাবনা ১৩ শতাংশ।
২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ে শীর্ষ পাঁচ দলের তালিকায় আছে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। ফ্রান্সের ১২%, স্পেনের ৯% এবং ইংল্যান্ডের রয়েছে ৯%।
শিরোপা জয়ের জন্য তৃতীয়স্থানে থাকলেও টুর্নামেন্টের নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জনে সর্বোচ্চ ৯১% সম্ভাবনা ফ্রান্সের। শিরোপা জয়ে সবার উপরে থাকা ব্রাজিলের এক্ষেত্রে সম্ভাবনা ৮৯%।
২০১৮ আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার এবার সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তির কোনো সম্ভাবনা নেই। এবার তাদের ফাইনালে যাবার সম্ভাবনা মাত্র ৪%, বলে জানিয়েছে অপটা স্পোর্টসের ডাটা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা