অবসরের ইঙ্গিত দিলেন মেসি
কাতার বিশ্বকাপই হবে মেসির শেষ বিশ্বকাপ, তা মেসি আগে জানালেও এবার জানালেন নতুন তথ্য। এক সাক্ষাৎকারে ফুটবলকেই বিদায় জানানোর আভাস দিয়েছেন মেসি।
সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি ফুটবল ভালোবাসি, ফুটবল খেলতে ভালোবাসি। ফুটবল আমি উপভোগ করি। সারা জীবন ধরে আমি ফুটবল খেলে এসেছি। আমি বিশ্বাস করি, এর পর আমি যা করব, তার সঙ্গে তুলনাও শুরু হবে। যদিও পরবর্তী সময়ে আমি জানি না কী করব। আর খুব বেশি খেলব বলে আমি মনে করি না।’
দীর্ঘ ৩৬ বছর আগে বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর অনেক আশা জাগিয়েও শিরোপার দেখা পায়নি তারা। ২০১৪ সালে খুব কাছে গিয়েও রানার্সআপ হয়ে খালি হাতে ফিরতে হয়েছিল নীল-সাদা জার্সিধারীদের। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় মেসির দল।
যদিও বিশ্বকাপের আগে নিজেদের ফেবারিট মানেন না মেসি। তার চোখে এবারের বিশ্বকাপে ফেবারিট ব্রাজিল ও ফ্রান্স। তবে স্রষ্টার লিখনে বিশ্বকাপটা আর্জেন্টিনার হোক, সেটাই যে মেসির চাওয়া, তা বলাই বাহুল্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা