কাতার বিশ্বকাপ: বেনজেমার খেলা নিয়ে সংশয়
তাই তো ব্যালন ডি’অর জয়ের পরই জানিয়েছিলেন, বিশ্বকাপ জিতে আক্ষেপ দূর করতে চান বেনজেমা। তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপ জেতার ইচ্ছা আছে। আশা করছি, কাতার বিশ্বকাপে দলে থাকব। বিশ্বকাপ জেতার জন্য সবকিছুই করতে চাই।’
বেনজেমা বিশ্বকাপ দলে আছেন। কিলিয়ান এমবাপ্পের পাশাপশি গোল করার বড় দায়িত্ব থাকবে তাঁর ওপরই। তবে সে দায়িত্ব পালনের পথে সবচেয়ে বড় বাধা বেনজেমার চোট। ফ্রান্স তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২৩ নভেম্বর। সে ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে এখনো সংশয় কাটেনি। সংবাদমাধ্যম লে’কিপ এমন তথ্যই জানিয়েছে।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান বেনজেমা। শুরুতে ভাবা হয়েছিল, চোট গুরুতর নয়। তবে এই চোটের কারণে গত মাসে রিয়ালের হয়ে মাত্র ২৬ মিনিট খেলতে পেরেছেন ব্যালন ডি’অর জয়ী এ তারকা। এমনকি ফ্রান্সের চিকিৎসক দল বেনজেমার চোট সম্পর্কে পরিষ্কার ধারণা পাচ্ছেন না। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বেনজেমার মাঠে নামা অনেকটাই অনিশ্চিত।
শিরোপা ধরে রাখার মিশনে থাকা ফ্রান্স দলে চোট থাবা মারছে বারবারই। কয়েক দিন আগেই অনুশীলনে পাওয়া চোটে বিশ্বকাপে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে ক্রিস্টোফার এনকুকুকে।
এর আগে ফ্রান্সের দুই মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কান্তে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন। চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারছেন না পিএসজির সেন্টার–ব্যাক প্রেসনেল কিমপেম্বেও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা