বিপিএলে সরাসরি দল পেলেন না বাংলাদেশের ৩ তারকা ব্যাটার, দেখেনিন সরাসরি দল পাওয়া ক্রিকেটারের তালিকা
সিলেট স্টাইকার্সে হয়ে এবারের আসরে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের ইতিহাসের সফলতম অধিনায়ক তিনি। ৪টি শিরোপা আছে মাশরাফির ঝুলিতে। এবার কখনও শিরোপার দেখা না পাওয়া সিলেটের হয়ে খেলবেন তিনি। দেখা যাক সিলেটকে শিরোপার স্বাদ এনে দিতে পারেন কিনা এই কিংবদন্তী।
এছাড়া খুলনা টাইগার্সের হয়ে খেলবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বিপিএলে খেলে যাচ্ছেন তামিম। বিপিএলের রেকর্ড দারুণ এই ওপেনারের। গত আসরেই হাঁকিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি। এবার খুলনার হয়ে কেমন করেন তামিম তাই দেখার বিষয়।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব। টি-টোয়েন্টিতে ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন আফিফ। ব্যাট হাতে অনেকগুলো কার্যকরী ইনিংস খেলে জিতিয়েছেন দলকে। বিপিএলেও বেশ ভালো করেছেন বরাবর। গতবারও ছিলেন চট্টগ্রামেই। এবারও একই দলে খেলবেন আফিফ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার গত মৌসুমেও ছিলেন কুমিল্লাতেই, বেশ ভালো বোলিংও করেছেন। কুমিল্লাকে শিরোপা জেতানোয় বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। এবার কুমিল্লার শিরোপা ধরে রাখার অভিযানে বড় দায়িত্ব থাকবে মুস্তাফিজের কাঁধে।
রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। দেশসেরা উইকেটরক্ষক সোহান উইকেটের পেছনে সবসময়ই দুর্দান্ত। ব্যাট হাতেও মাঝেমধ্যে জ্বলে উঠছেন। বিপিএলের রেকর্ডও বেশ ভালো।
ফরচুন বরিশালের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরেও এই দলের হয়েই খেলেছিলেন সাকিব। ফাইনালে তুললেও শিরোপা জেতাতে পারেননি। দেখা যাক এইবার সাকিবের হাত ধরে শিরোপার দেখা পায় কিনা বরিশাল।
ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন তাসকিন। সর্বশেষ বিশ্বকাপেও করেছেন অগ্নিঝরা বোলিং। লম্বা সময় ধরেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন দেশের জার্সি গায়ে। এবার বিপিএলে ঢাকার হয়েও সেরকম কিছুর প্রত্যাশাতেই হয়ত থাকবেন সকলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা