আজ মাঠে নামছে আর্জেন্টিনা বনাম সৌদি আরব, দেখেনিন পরিসংখ্যান
দোহার লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি' গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে এই দুই দল। বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ এবারই প্রথমবার। স্বভাবতই এই লড়াইয়ে ফেবারিট আর্জেন্টিনা।
শক্তি কিংবা সাম্প্রতিক ফর্ম, কোনো দিক দিয়েই আর্জেন্টিনার ধারেকাছে নেই সৌদি আরব। আর্জেন্টিনা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন (১৯৭৮ এবং ১৯৮৬)। অন্যদিকে সৌদির সেরা সাফল্য একবার শেষ ষোলোতে খেলা (১৯৯৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে)।
সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা রয়েছে রীতিমত উড়ন্ত ফর্মে। সবশেষ ৩৬ ম্যাচে হার দেখেননি লিওনেল মেসিরা। অন্যদিকে সৌদি নিজেদের শেষ ৫ ম্যাচে দুটি জিতেছে, দুটি ড্র আর হেরেছে একটিতে।
সর্বশেষ ম্যাচে গত ১৬ নভেম্বর ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছে সৌদি আরব। অন্যদিকে আর্জেন্টিনা একই তারিখে ৫-০ ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছিল। আর্জেন্টাইনরা তাই সবদিক বিবেচনায়ই এগিয়ে।
তবে সৌদি আরব অপেক্ষাকৃত দুর্বল হলেও একদম সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য, এমনটা বলে দেয়ার উপায় নেই।
ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। আলবিসেলেস্তেদের সাফল্য কিন্তু শতভাগ নয়। দুটিতে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচ হয়েছে ড্র। ২০১২ সালে সবশেষ দেখায় প্রীতি ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্য সমতায়।
তাই এশিয়ার সৌদি আরব আরও একবার লাতিন আমেরিকানদের পরীক্ষায় ফেলবে না, সেটা আগেভাগে বলে দেওয়া কঠিনই!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!