আর্জেন্টিনা-সৌদি লড়াইয়ের সকল টুকিটাকি দেখেনিন এক নজরে
এই ম্যাচে ফেবারিট কারা? পরিসংখ্যানের বিচারে নিঃসন্দেহে আর্জেন্টিনা। তবে সৌদিও যে আর্জেন্টাইনদের একদম ছেড়ে কথা বলবে, এমন নয়। দুই দলের মুখোমুখি চার দেখায় কিন্তু দুটি ম্যাচ ড্র করেছে সৌদিরা, আর্জেন্টিনা জিতেছে বাকি দুটি।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক, দুই দলের লড়াইয়ের টুকিটাকি...
*আর্জেন্টিনা এবার নিয়ে ১৮তম বারের মতো বিশ্বকাপ খেলছে। অন্যদিকে সৌদি আরব খেলছে তাদের ষষ্ঠ বিশ্বকাপ। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে উপস্থিত তারা।
*আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে। ১৯৯০ সালে ইতালিতে তারা রানারআপ হয়েছিল। আট বছর আগে ফাইনাল খেলেছিল ব্রাজিল বিশ্বকাপেও।
*সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে শেষ ১৬তে গিয়েছিল আর্জেন্টিনা। সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ গোলে হারে ফ্রান্সের কাছে। এই ফ্রান্সই পরে চ্যাম্পিয়ন হয়।
*গত বছর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে নাম লিখেয়েছে আলবিসেলেস্তেরা। সর্বশেষ হেরেছিল ব্রাজিলের কাছেই।
*সৌদি আরব গত বিশ্বকাপে (২০১৮) তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিক রাশিয়ার কাছে। এরপর উরুগুয়ের কাছে হারে ১-০তে। তবে গ্রুপপর্বে শেষ ম্যাচে মিশরের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল তারা।
* এবারের বিশ্বকাপে পা রাখার আগে নিজেদের সবশেষ ম্যাচে আর্জেন্টিনা ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। অন্যদিকে ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপে পা রেখেছে সৌদি আরব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা