কাতার বিশ্বকাপ: আজ মাঠে নামছে ক্রোয়েশিয়া-জার্মানি-স্পেন-বেলজিয়ামি, দেখেনিন সময় সূচি
সন্ধ্যা সাতটায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 'ই' গ্রুপের ম্যাচে ইউরোপের পাওয়ারহাউজ'খ্যাত চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে এশিয়ার চারবারের চ্যাম্পিয়ন জাপানের। থমাস মুলার, সার্জ জিনাব্রি, জসুয়া কিমিচ, ম্যানুয়েল নুয়ারদের নিয়ে সাজানো জার্মানি দল বেশ শক্তিশালী। অন্যদিকে জাপানের পরিচিত তারকাদের মধ্যে আছেন দাইচি কামাদা, তাকুমি মিনামিনো, এশিয়ান মেসিখ্যাত তাকেফুসাকোবো।
রাত দশটায় আল থুমামা স্টেডিয়ামে 'ই' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে স্পেন আর কোস্টারিকা। তারকায় ঠাসা স্পেনে থাকছেন ফেরান তোরেস, আলভারো মোরাতা, গাভি, আনসু ফাতি, সার্জিও বুসকেটস, জর্ডি আলবা, পেদ্রি, দানি কার্ভাহালরা। মধ্য আমেরিকার কোস্টারিকা দলে আছেন কেইলর নাভাসের মত গোলরক্ষক। এছাড়া সেলসো বোরগেস, অ্যান্থনি কনত্রেরাস, জোয়েল ক্যাম্পবেলরাও পরিচিত মুখ।
রাত একটায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে 'এফ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে গতবারের সেমিফাইনালিস্ট বেলজিয়াম আর ৩৬ বছর পর বিশ্বকাপে আসা কানাডা। বেলজিয়াম দলে আছে কেভিন ডি ব্রুইন, মিচি বাতশুয়াই, এডেন হ্যাজার্ড, থিবো কর্তোয়ার মতো এক ঝাঁক তারকা। কানাডার পরিচিত মুখের মধ্যে আছেন আলফানসো ডেভিস, জোনাথান ডেভিড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা