শেষ হলো নর্দার্ন ওয়ারিয়র্স ও মুস্তাফিজদের টিম আবুধাবির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
প্রথম ম্যাচে পরাজয়ের পর টিম আবুধাবির দ্বিতীয় ম্যাচ হয়েছিল টাই। তৃতীয় ম্যাচে প্রথমে বোলিং করতে নেমে নর্দার্ন ওয়ারিয়র্সকে ৯৫ রানে বেঁধে রাখে দল। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়েও তিন অঙ্কের দেখা পায়নি রভম্যান পাওয়েলের দল।
দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান আসে পাওয়েলের ব্যাট থেকে। ১০ বলের মোকাবেলায় একটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ২০ বলে ২২ রান করেন অ্যাডাম লিথ।
আবুধাবির পক্ষে নাভিন উল হক ও অ্যান্ড্রু টাই দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট লাভ করেন পিটার হাজগ্লু ও আদিল রশিদ।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে অ্যালেক্স হেলস ও অধিনায়ক ক্রিস লিনের ব্যাটে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়ে আবুধাবি। ২৫ বলে ৪৪ রান করে হেলস বিদায় নেওয়ার পর জয় থেকে এক রান দূরে থাকতে লিনও ফেরেন সাজঘরে, ২০ বলে ৩১ রান করে।
তবে জেমস ভিন্সের ১২ বলে গড়া ১৮ রানের ইনিংসে ভর করে ২ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম আবুধাবি। নর্দার্নের পক্ষে অভিমন্যু মিঠুন ও রায়াদ এমরিট একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা