শেষ হলো ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস জিতে এ দিন আগে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড। ফলে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুটা মনমতো হয়নি তাদের। ষষ্ঠ ওভারে ম্যাট হেনরির করা প্রথম বলেই লকি ফার্গুসনকে ক্যাচ দিয়ে ফিরে যান শিখর ধাওয়ান।
ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের ব্যাটে এ দিন আসে ১০ বলে তিন রান। তারপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সফরকারীরা। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন শুভমান গিল।
এই জুটি অবশ্য ভাঙতে পারেনি কিউইরা। ৪২ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন গিল। সূর্যকুমার করেন ২৫ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৩৪ রান। ভারত করে ১২.৫ ওভারে এক উইকেটে ৮৯ রান।
তারপর বৃষ্টি নামলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এ দিন ম্যাচ শুরুর আগেও বৃষ্টি হয়। আবহাওয়া ছিল মেঘলা। পরেও যখন বৃষ্টি পড়ে, তখন নির্ধারিত সময় পেরিয়ে গেলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা