সাকিবের দারুণ বোলিং, শেষ হলোবাংলা টাইগার্স ও নর্দান ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করেছিল বাংলা টাইগার্স। এরপর দলের হয়ে এদিন প্রথম ওভারেই বোলিংয়ে আসেন সাকিব। নিজের তৃতীয় বলেই অ্যাডাম লিথকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আউট করেন তিনি।
সাকিবের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন লিথ। যদিও ব্যাটে বল লাগাতে না পারলে তা সোজা চলে যায় উইকেটরক্ষকের হাতে। স্টাম্পিংয়ের এই সুযোগ আর হাতছাড়া করেননি জো ক্লার্ক।
এরপর ব্যাটিংয়ে এসেই সাকিবকে লং অন দিয়ে উড়িয়ে ছক্কা মারেন রভম্যান পাওয়েল। সেই ওভারে এই টাইগার স্পিনারের খরচা হয় ৯ রান। এরপর দ্বিতীয় ওভারে এসে আবারও দলকে উইকেট এনে দিয়েছেন সাকিব।
এবার তার শিকার হন কেনার লুইস। সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা লুইস। সাকিব তার ২ ওভারের কোটা শেষ করে ২০ রানে ২ উইকেট নিয়ে। এরপর ১১ বলে ২২ রান করা হাওয়েলকে আউট করেন শেরফান রাদারফোর্ড।
এরপরও অন্যপ্রান্তে একাই ঝড় তুলতে থাকেন পাওয়েল। তিনি মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। অ্যাডাম হোস ১ রান করে ফিরে গেলেও পাওয়েল ২৮ বলে ঝড়ো ৭৬ রানের ইনিংস খেলে নর্দান ওয়ারিয়র্ককে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন। ২ রান নিয়ে শেষ পর্যন্ত তার সঙ্গী ছিলেন উসমান খান।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও জো ক্লার্ক।
দুজনে মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৬৪ রান। ব্যক্তিগত ২৪ রানে ক্লার্ক ফিরে গেলেও দ্রুত উইকেট হারাতে থাকে টাইগার্সরা। আরেক ওপেনার জাজাই আউট হন ৩৭ রান করে।
ইফতেখার আহমেদ ৩ ও বেন কাটিং ২ রান করে ফিরে গেলে চাপে পড়ে বাংলা টাইগার্স। যদিও একপ্রান্ত আগলে রেখে ১৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলটিকে লড়াইয়ের পুঁজি এনে দেন এভিন লুইস।
অন্যপ্রান্তে ৪ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন বেনি হাওয়েল। নর্দান ওয়ারিয়র্সের হয়ে ২টি উইকেট নিয়েছেন ইসুরু উদানা। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ ইরফান ও ওয়েইন পারনেল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা