অবাক ফুটবল বিশ্ব: গোল না করেও গোলের দাবি রোনালদোর
ম্যাচের ৫৪ মিনিটে একটি গোলে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে মাথা ছুঁইয়ে তিনি গোল করেছেন বলে দাবি করেন রোনালদো। প্রথমে তার নামে গোল দিলেও পরে ব্রুনোর নামে গোল দেয় ফিফা।
বক্সের বাঁ দিক থেকে গোলের দিকে বল তুলেছিলেন ব্রুনো। অফসাইডের ফাঁদ কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রোনালদো। তার মাথার কাছ দিয়ে বল জালে জড়িয়ে যায়। গোল হওয়ার পরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করতে থাকেন রোনালদো। দু’হাত তুলে সমর্থকদের অভিবাদন জানান। প্রথমে তার নামেই গোলটি দেওয়া হয়।
কিন্তু পরক্ষণই প্রশ্ন উঠে, সত্যিই কি রোনালদোর মাথায় বল লেগেছে? পরে বারবার রিপ্লে-তে দেখা যায় বল মাথায় কাছ দিয়ে গেছে। কিন্তু বলের অভিমুখ পরিবর্তন হয়নি। খুব ভাল করে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে, রোনালদোর মাথায় বল লাগেনি।
প্রথমে ফিফা রোনালদোর নামে গোল দিলেও পরে তা ব্রুনোর নামে দেওয়া হয়। সব মিলিয়ে তৈরি হয় বিতর্ক। বেশ কয়েক মিনিট পর ফিফার পক্ষ থেকে জানানো হয়, গোলদাতা রোনালদো নন, ব্রুনো। ফিফার ওয়েবসাইটে রোনালদোর বদলে ব্রুনোর নামে গোল লেখা হয়।
আর এ নিয়েই বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নেটদুনিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই পর্তুগিজ তারকা রোনালদোকে নিয়ে ট্রলও করছেন।
তবে রোনালদোর নামে গোলটি থাকলে এবারের বিশ্বকাপে দু’ম্যাচে ২টি গোল হয়ে যেত তার। বিশ্বকাপে সব মিলিয়ে ৯ গোল করে ইউসেবিয়োকে টপকে তিনি পর্তুগালের হয়ে সর্বাধিক গোলদাতা হয়ে যেতেন। কিন্তু সেটা হল না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ