ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে দলের তারকা পেসারকে হারালো বাংলাদেশ
জানা গেছে, পিঠের চোটের কারণে গতকাল ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তাসকিন। ৪ তারিখ প্রথম ওয়ানডের আগে ব্যথামুক্ত হবেন না বলেই জানা গেছে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তাসকিন। এমনকি গোটা ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।
এ জন্য বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে কক্সবাজার থেকে ঢাকায় এনেছে বিসিবি।
এদিকে কাল বিসিবি সবুজ দলের বিপক্ষে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেও হাঁটুতে চোট পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের অবস্থা বুঝতে আজ তামিমের হাঁটুর স্ক্যান করা হয়। তবে এখনো ফল পাওয়া যায়নি বলে জানা গেছে। তামিমের চোটের ধরনে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়