বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তরা ‘আমাদের মতোই পাগলাটে’
অর্থাৎ, লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের দলের টুইটার হ্যান্ডল থেকে করা টুইটে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের সমর্থনের প্রশংসা করা হয়েছে।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডলের নাম ‘সিলেকশন আর্জেন্টিনা’। এই টুইটার হ্যান্ডলে কাল রাতে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের তিনটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থনের জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি) আমাদের মতোই পাগলাটে।’ একটি ছবিতে দেখা যায়, প্রচুর দর্শক একসঙ্গে বসে খেলা দেখছেন। অন্য একটি ছবিতে একটি কম বয়সী ছেলে আর্জেন্টিনার জার্সি গায়ে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তার পেছনে আরও অনেকেই মেসিদের জার্সি পরে খেলা দেখছেন। তৃতীয় ছবিটিও আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাসের।
এই টুইটে বাংলাদেশের এক আর্জেন্টিনা-ভক্ত মন্তব্যে জানান, তার স্কুলের ছাদে আর্জেন্টিনার জাতীয় পতাকা ওড়ানো হয়েছে। এটির একটি ছোট্ট ভিডিও-ও সেখানে জুড়ে দেওয়া হয়। করতালিসূচক ইমোতে এই মন্তব্যের জবাব দেওয়া হয় আর্জেন্টিনা জাতীয় দলের টুইটার হ্যান্ডল থেকে।
বাংলাদেশের আরেক আর্জেন্টিনা-ভক্ত প্রচুর আর্জেন্টিনা সমর্থকের একটি ছবি পোস্ট করে মন্তব্য করেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা। তোমাদের জন্য আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। ২০১১ সালের মতো আবারও এই দেশে আসো।’ টুইটার হ্যান্ডল থেকে জবাব দেওয়া হয়, ‘আমরা তাদের (বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থক) চাই।’
আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন ভক্তদের মোবাইলের ফ্ল্যাশে বানানো আলোকসজ্জার একটি ভিডিও পোস্ট করেন বাংলাদেশের এক আর্জেন্টিনা সমর্থক। সেখানে হ্যান্ডল থেকে জবাব দেওয়া হয়, ‘তারা এতটা পাগলাটে ভক্ত! আমরা তাদের ভালোবাসি।’ এমন আরও প্রচুর ভক্তের মন্তব্যের জবাব দেওয়া হয় মেসিদের জাতীয় দলের টুইটার হ্যান্ডল থেকে।
এর আগে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোল উদ্যাপনের একটি ভিডিও টুইট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছিল, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদ্যাপন করছেন।’
ফিফা পরে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবিও প্রকাশ করে। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখেছেন হাজার হাজার মানুষ। স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। সমর্থকদের জমায়েত হওয়ার এমন কয়েকটি ছবি পোস্ট করে ফিফা লিখেছিল, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এভাবে একত্র করতে পারে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি