কোয়ার্টার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ পেল ব্রাজিল
আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
শেষ ষোলোয় দিনের প্রথম ম্যাচে এশিয়ার দেশ জাপানের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করেছিল ক্রোয়েশিয়া। এতে মরুর বুকে বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও দুই দল কোনো গোল আদায় করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জাপানকে পেনাল্টিতে ৩-১ গোলে পরাজিত করে লুকা মদ্রিচের দল।
পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ইনজুরি থেকে নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে এশিয়ান জায়ান্টদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। এদিন ব্রাজিলের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন ও লুকাস পাকেতা।
বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল। অন্যদিকে ক্রোয়েশিয়া গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা জলাঞ্জলি দিয়েছিল ইউরোপের দেশটি। ফলে কাতার বিশ্বকাপে শিরোপা থেকে তিন ম্যাচ দূরে রয়েছে তারা। এখন দেখার অপেক্ষা কোন দল পরবর্তী রাউন্ডে এগিয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ