মেসিকে নিয়েই যত ভয় ব্রাজিলের আলভেজের
শেষ পর্যন্ত যদি সেটাই হয়, ব্রাজিল দলকে সামলাতে হবে সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। আর এই বিশ্বকাপে মেসি যেমন ছন্দে আছেন, ব্রাজিলের ডিফেন্ডারদের শিড়দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাওয়ারই কথা। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য লড়াই নিয়ে কি ভাবছেন মার্কিনিওস, দানিলো, এদের মিলিতাও, থিয়াগো সিলভা, দানি আলভেজরা?
গতকাল দক্ষিণ কোরিয়াকে ৪–১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে ওঠা ব্রাজিলের বর্ষীয়ান ডিফেন্ডার আলভেজ কাল মিক্সড জোনে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব৵ সেমিফাইনাল নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থ মেসিকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘এখন তো আর্জেন্টিনা মানেই মেসি। সবকিছু তার মাধ্যমেই হয়। সবকিছু তার পা দিয়েই হয়।’
মেসির প্রশংসা করতে গিয়ে এখানেই থামেননি আলভেজ। কাতার বিশ্বকাপে মেসির দুর্দান্ত ছন্দে থাকার বিষয়টি টেনে এনে আলভেজ বলেছেন, ‘আমি মনে করি, সে দুর্দান্ত ছন্দে আছে। কোনো সন্দেহ ছাড়াই সে এই প্রতিযোগিতায় অন্যতম ভয় পাওয়ার মতো খেলোয়াড়।’
আপাতত অবশ্য আর্জেন্টিনা বা মেসিকে নিয়ে ভাবছে না ব্রাজিল। তাদের চোখ এখন শুধুই ক্রোয়েশিয়া ম্যাচে। আলভেজ বলেছেন, ‘এখানে আমরা তো আর প্রতিপক্ষ বেছে নিতে পারব না। সামনে যে দলই পড়ুক, নিজেদের লক্ষ্য অর্জনে সর্বস্ব দিয়ে খেলব। আমরা এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। কারণ, এখন আমরা কোয়ার্টার ফাইনালে।’
তাহলে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে নিয়ে কী ভাবছেন আলভেজ, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে হবে আমাদের। দলটিতে মানসম্পন্ন অনেক খেলোয়াড় আছে। তাদের বিপক্ষে আমাদের ১১০ শতাংশ মনোযোগ দিতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে