এক ইনিংসে পাঁচটি রেকর্ড গড়লেন মিরাজ
বুধবার মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে তিনি পৌঁছে দিলেন ২৭১ রানে। অবিশ্বাস্যের দোলাচলে দুললো চারপাশ। দায়িত্ব নিয়ে, দারুণ সব শট খেলে।
উইকেটের পেছনে, সামনে; বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারিতে মিরাজ সরব থাকলেন পুরোটা সময়। ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ বলে ঠিক ১০০ রানে এসে থামলো মিরাজের ইনিংস।
এর মধ্যেই অনেকগুলো রেকর্ডও নিজের করে নিলেন তিনি। আট নম্বরে ব্যাট করতে নেমে ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। এই কীর্তি গড়ার পথে আন্তর্জাতিক ক্রিকেটে দুই হাজার রান ও দুইশ উইকেটের ডাবল পূর্ণ করেছেন মিরাজ।
বাংলাদেশে এমন কীর্তি তার আগে ছিল কেবল তিনজনের-সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ রফিক। ৬৯ রানে ৬ উইকেট হারানোর পর মাহমদুউল্লাহ রিয়াদের সঙ্গে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ।
ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় রানের জুটি। ওয়ানডে ইতিহাসে এই উইকেটের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। মিরাজের এমন ইনিংসের পর পরিসংখ্যান অবশ্য শুধুই সংখ্যা এখন। তার ব্যাটসম্যানশিপের মুগ্ধতাই বরং এখন থাকার কথা চারপাশে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ