মিডল অর্ডারে চাপ নিয়ে ব্যাটিং করাটা রিয়াদের বড় শক্তি : কার্তিক
নীরবেই সবকিছু করেন বলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাঁকে ভালোবেসে ‘সাইলেন্ট কিলার’ নাম দিয়েছেন। অনেক সময় তাঁর কার্যকরী ইনিংসগুলো ধামা চাপা পড়ে যায় অন্যের পারফরম্যান্সে। বিগত কয়েকদিন ধরেই তাঁর ফর্ম নিয়ে সমলোচনা হচ্ছিল।
তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চাপের মুখে যেভাবে খেললেন নিন্দা ভুলে প্রশংসা করার মতোই। তবে তা আর হচ্ছে কই! দুর্দান্ত সময় কাটানো মিরাজের পারফরম্যান্সে আড়ালে পড়ে গেছে চাপের মুখে মাহমুদউল্লাহর ৭৭ রানের ইনিংসটি।
৬৯ রানে পাঁচ উইকেট পড়ার পর নিজে যেভাবে উইকেট আগলে রেখেছিলেন, ঠিক মিরাজকেও রান করতে সহযোগিতা করেছেন। তাঁর ইনিংসটি নিয়ে প্রশংসা করেছেন কার্তিক। নিজে ভারতীয় দলে ফিনিশারের ভূমিকা পালন করায় মাহমুদউল্লাহর ইনিংসটির গুরুত্ব বুঝেছেন।
“বাংলাদেশ দলে সে আছেই এই দায়িত্ব পালনের জন্য। মিডল ওভারের চাপটা সে নিতে পারে। যা তাঁর সবচেয়ে বড় শক্তি। আর আমরা জানি শেষের দিকে সে কি করতে পারে। আজ আউট হওয়ার আগে ঠিক সেটাই করেছে মাহমুদউল্লাহ।”
তিনি আরও যোগ করেন, “তাঁর জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল ৬৯ রানে ৬ উইকেটের মতো অবস্থা থেকে দলকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। ঠিক সেটাই সে করেছে।”
মাহমুদউল্লাহ-মিরাজের দারুণ ব্যাটিংয়েও যেন শেষ সময়ে পরাজয়ের আভাস পাচ্ছিল বাংলাদেশ। তার অন্যতম কারণ রোহিত। আঙুলে চোট পেয়ে উঠে গেলেও সাত উইকেট পড়ার পর ক্রিজে নামেন তিনি। ম্যাচটি নিয়ে শেষ ওভার পর্যন্ত।
শেষ ওভারে ২০ রান প্রয়োজন হলে মুস্তাফিজের করা ওভারটিতে প্রায় সেই সমীকরণ ছুঁয়েই ফেলেছিলেন রোহিত। শেষ ওভারে নিজের নার্ভ ধরে রাখার জন্য মুস্তাফিজকেও কৃতিত্ব দিচ্ছেন কার্তিক।
“আমার কাছে দিনের সেরা দুই বোলার মুস্তাফিজ ও সাকিব। তাঁকে নিয়ে অনেক আলোচনা হয়। আমরা জানি বল পুরনো হলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে আমার কাছে ধাওয়ানকে আউট করা বলটি 'স্পেশাল' মনে হয়েছে। বিশেষ করে শেষ ওভার ও যেভাবে নার্ভ ধরে রেখেছিল... এক ওভারে ২০ রান অনেক বড় কিন্তু আপনি যখন প্রথমে রান দিবেন তখন চাপে পড়ে যাবেন। তবে সে যেভাবে শেষ বলটা করেছে এতেই তাঁর ক্যারেক্টার প্রকাশ হয়েছে।”
শেষ ওভারে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ আপাতত সিরিজ জয় করেছে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে বাংলাদেশের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি