দুই টাইগার ক্রিকেটারকে প্রশংসায় ভাসালেন সাবেক অধিনায়ক মাশরাফি
মাশরাফি বলেন, ‘(মেহেদী হাসান) মিরাজ যা করেছে, এককথায় অবিশ্বাস্য। ও তো নতুন কেউ না। আগেও ভালো করেছে। তবে ওর মানসিকতায় যে পরিবর্তন দেখলাম, দারুণ! এই মাইন্ড সেট আলাদা জিনিস। আমি এটা পারি—এই বিশ্বাস মিরাজ করে দেখিয়েছে’,
গতরাতে ভারতের বিপক্ষে উত্তরসূরিদের আরেকটি সিরিজ জয় দেখে আপ্লুত মাশরাফি বিন মর্তুজা।মিরাজের পর আলাদাভাবে ফাস্ট বোলার এবাদত হোসেনকে ‘স্যালুট’ করেছেন মাশরাফি, ‘ওর ট্রান্সফরমেশন দেখার মতো। এক বছর আগের বিপিএল থেকে ওর উন্নতি করা দেখছি। যত সময় যাচ্ছে, ততই সব ফরম্যাটে উন্নতি করছে এবাদত। দলে নিজের জায়গা নিজে করে নিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, এ জায়গায় এসে নিজেকে মানিয়ে নিয়েছে। ওর গতি আছে। সঙ্গে নিখুঁত নিশানায় ভারতের সবচেয়ে বড় ক্ষতিটা ও করেছে। এবাদতের সবচেয়ে ভালো দিক, শেখার চেষ্টা। ’
২০১৫ সালে মিরপুরে জেতা ভারত সিরিজেই ওয়ানডে অভিষেক হয়েছিল লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের। সাত বছর পরের বাংলাদেশকে একটু ভিন্নভাবে মূল্যায়ন করেন মাশরাফি, ‘সব জয়ই আনন্দের। সেবার (২০১৫) নতুন অভিজ্ঞতা ছিল। এখনকার দল অনেক পরিণত, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা থেকেও সিরিজ জিতে এসেছে। অন্যরা কী ভাবে জানি না, আমি নিশ্চিত যে ভারতকে হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশ দলের ছিল। ’
সেটা দূর থেকেও আঁচ করতে পারেন মাশরাফি, ‘ফোকাস দেখেছেন? শরীরী ভাষা আর ফিল্ডিং তো দুর্দান্ত হয়েছে। ’ শুধু দলের ব্যাটিংয়েই যা একটু মন ভরেনি সাবেক অধিনায়কের, ‘ব্যাটিংয়ের জায়গাটা ঠিক হলে সিরিজ ৩-০ হবে।’
ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলেন মাশরাফি। এবার হোয়াইটওয়াশ করতে পারলে লিটনরা উদযাপনের নতুন উপলক্ষও পাবেন। প্রতিপক্ষ ভারত বলেই এই সাফল্যের রং বেশি বলে মনে করেন মাশরাফি, ‘অস্ট্রেলিয়াও বড় দল। কিন্তু সারা বিশ্ব যে দলটাকে দেখে, সেটা ভারত। কোহলি, রোহিতের মতো ব্যাটার আছে ওদের। শুধু আমরা কেন, বিশ্বের যেকোনো দলের কাছেই ভারত ম্যাচের গুরুত্ব বেশি। কোটি কোটি মানুষ খেলা দেখে। সব জয়ই আনন্দের। ভারতের বিপক্ষে সেটা একটু হলেও বেশি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live