ইমার্জেন্সি ফিল্ডার ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ওমর ফিলিপস
২০০৯ সালে বোর্ডের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ক্রিস গেইল, শিবনারায়ন চন্দরপল এবং রামনরেনশ সারওয়ানদের মতো তারকা ক্রিকেটাররা। ফলে বাধ্য হয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ডাকা হয়েছিল ওমরদের। সেবার বাংলাদেশের সঙ্গে দুটি টেস্টেই খেলেছিলেন এই ওপেনার।
অভিষেক ম্যাচে নিজের প্রথম ইনিংসেই ৯৪ রানের ইনিংস খেলেছিলেন বার্বাডোসের এই ক্রিকেটার। তবে পরের তিন ইনিংসে সেভাবে আলো ছড়াতে পারেননি। সব মিলিয়ে দুই টেস্টের চার ইনিংসে এক হাফ সেঞ্চুরিতে ওমরের ব্যাট থেকে এসেছিল ১৬০ রান। তারকা ক্রিকেটাররা ফিরতেই জাতীয় দল থেকে জায়গায় হারান।
এরপর আর কখনও ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফেরা হয়নি ওমরের। তবে ১৩ বছর পর আবারও টেস্ট দলে ডাকা হয়েছে তাকে। কেমার রোচ, জেডেন সিলস এবং এনক্রুমাহ বোনারদের চোটে অ্যাডিলেড টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে ফিরেছেন ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার।
যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের প্রয়োজনে কেবলই ফিল্ডিং করবেন ওমর। ওয়েস্ট ইন্ডিজে ব্রাত্য হওয়ায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে ক্লাব ক্রিকেট খেলছেন ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ব্যাটার। মূলত অস্ট্রেলিয়াতে থাকার কারণেই ইমার্জেন্সি ফিল্ডার হিসেবে ওমরকে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
অ্যাডিলেড টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ন চন্দরপল, শামার ব্রুকস, জার্মেইন ব্ল্যাকউড, ডেভন থমাস, জেসন হোল্ডার, জশুয়া ডি সিলভা, রস্টন চেজ, আলজারি জোসেফ, অ্যান্ডারসন ফিলিপস, মার্কিইনো মাইন্ডলি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি