নতুন সুযোগের সামনে নেইমার
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, অভিষেকের মাত্র চার বছর পরই মেনেজেসের রেকর্ড নিজের করে নেন পেলে। জানিয়ে রাখা ভালো, পেলে যখন আদেমির মেনেজেসের রেকর্ড ভাঙেন, তখন ব্রাজিলের হয়ে আদেমিরের গোল ধরা হতো ৩২টি। তবে সম্প্রতি ফিফা নিশ্চিত করেছে, আদেমিরের গোলসংখ্যা ৩
পেলের সেই রেকর্ড টিকে আছে ৬০ বছর ধরে। এরপর ব্রাজিলের ফুটবলে আরও কিংবদন্তি এলেও পেলের রেকর্ড কেউ ভাঙতে পারেননি। কিন্তু এত দিন পর সে রেকর্ড আজ হুমকির মুখে পড়তে পারে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন নেইমার। এমনকি পেলেকে ছাড়িয়ে এককভাবে ব্রাজিলের শীর্ষ গোলদাতা হওয়ার সুযোগও আছে নেইমারের সামনে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলের পর এভাবেই নেচেছেন নেইমার–ভিনিসিয়ুসরাদক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলের পর এভাবেই নেচেছেন নেইমার–ভিনিসিয়ুসরাছবি: এএফপিশেষ আটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামবেন নেইমার। ব্রাজিলের এই প্রাণভোমরার গোলসংখ্যা ৭৬। পেলের গোলসংখ্যা ৭৭। আরও আগেই হয়তো রেকর্ডটা নিজের করে নিতে পারতেন নেইমার। কারণ, ৭৫ গোল নিয়ে বিশ্বকাপে এসেছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। এখন পর্যন্ত বিশ্বকাপে নেইমার গোল করেছেন মাত্র ১টি।
নেইমার মানেই আনন্দদক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে চোট থেকে ফিরেছেন নেইমারসার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই চোটে পড়েছিলেন নেইমার। চোটের কারণে বিশ্বকাপও শেষ হয়ে যেতে পারে, এমন একটা সম্ভাবনাও ছিল। তবে চোট কাটিয়ে নেইমার ফিরেছেন শেষ ষোলোর ম্যাচে। সে ম্যাচে সেরাটা দিয়ে ম্যাচসেরাও হয়েছেন। তাই ছন্দ খুঁজে পাওয়া নেইমার আজই পেলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন, এমনটাই প্রত্যাশা করছেন ব্রাজিল সমর্থকেরা। কারণ, নেইমার গোল করলে যে ব্রাজিলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে।
ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেক ২০১০ সালে। এখন পর্যন্ত ৩টি বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপে তাঁর গোল ৭টি। চলতি কাতার বিশ্বকাপই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ, বিশ্বকাপের আগে এমন ইঙ্গিত দিয়েছেন এই ব্রাজিলিয়ান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!