শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
পরে সুজি বেটসের অপরাজিত ৯৩ ও ম্যাডি গ্রিনের অপরাজিত ৫৯ রানের ইনিংসে নিউজিল্যান্ড সে স্কোর পেরিয়ে গেল ৩১ ওভারেই। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজও হেরে শুরু করলেন বাংলাদেশের মেয়েরা।
ওয়েলিংটনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পেসার জেস কারের তোপে পড়ে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের পর ফারজানাকেও ফেরান তিনি। তৃতীয় উইকেটে নিগারের সঙ্গে ওপেনার শারমিন আক্তার যোগ করেন ৬৪ রান, ফ্র্যান জোনাসের বলে এলবিডব্লু হয়ে ফিরতে হয় ৬৩ বলে ২৯ রান করা শারমিনকে। চতুর্থ উইকেটে লতা মণ্ডলের সঙ্গে নিগার তোলেন আরও ৫৫ রান। এরপর আর বড় জুটি হয়নি কোনো।
নিগার ফিফটি পূর্ণ করেন ১১০ বলে, হেলি জেনসেনকে চার মেরে। পরে রানের গতি বাড়ান, পরের ২৩ বলে করেন ২১ রান। শেষ পর্যন্ত তাঁকে ফিরতে হয় রানআউট হয়ে। ইনিংসে নিগারসহ রানআউট হন তিন বাংলাদেশি ব্যাটার। নিগারের আগেই ফেরেন ৪৯ বলে ২২ রান করা লতা, জেস কারের তৃতীয় শিকার হয়ে। জেস কার পরে বোল্ড করেন ৯ বলে ১৫ রানের ক্যামিও খেলা রিতু মনিকেও। শেষ পর্যন্ত এ পেসার ৪ উইকেট নেন মাত্র ২৩ রানে। ১০ ওভারের স্পেলে চারটিই করেন মেডেন।
রান তাড়ায় অধিনায়ক সোফি ডিভাইন ও বেটসের ওপেনিং জুটিতেই নিউজিল্যান্ড তুলে ফেলে ৫০ রান। এরপরই ঝলক দেখান জাহানারা আলম। তাঁর পরপর ২ বলে ফেরেন ডিভাইন ও অ্যামেলিয়া কার। ২৪ বলে ২১ রান করে কট বিহাইন্ড হন ডিভাইন, অ্যামেলিয়া কার হন বোল্ড। এরপর অবশ্য বাংলাদেশকে শুধু হতাশই করেন বেটস ও গ্রিন।
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ১৩১ রান। ৯১ বলে ৯৩ রানের ইনিংসে ১২টি চার মারেন বেটস। ৫টি চারে ৭০ বলে ৫৯ রানের ইনিংস খেলেন গ্রিন। জাহানারা ২ উইকেট নিতে ৮ ওভারে খরচ করেন ৩২ রান। ৮ ওভারে মাত্র ২৯ রান দিলেও উইকেটশূন্যই থাকতে হয় বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে।সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৪ ডিসেম্বর, নেপিয়ারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ