ডমিঙ্গোর কড়া নির্দেশ টাইগাররা দেখতে পারবেন না আর্জেন্টিনার ম্যাচ
ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে (বাংলাদেশ সময় ১ টা) কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ক্রোয়োশিয়া। আর কাল সকাল ৯.৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
টেস্ট ম্যাচ চলাকালে ৫ দিন ক্রিকেটারদের ঘুম খুবই জরুরি। এই কথা মাথায় রেখেই মূলত বিশ্বকাপ দেখতে ফুটবলারদের মানা করছেন ডমিঙ্গো।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'তাদের বিছানায় যেতে হবে, এটা সহজ কথা। তুমি ফুটবল দেখে সকালে খেলতে পারোনা। মানে, ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে নটায় টেস্ট ম্যাচ খেলতে নামা হবে স্টুপিড। তারা যদি না ঘুমায় এবং খেলা দেখে তবে সেটা হবে হতাশার!'
মিডিয়ার কল্যাণে জাতীয় দলের ক্রিকেটারদের ফুটবল প্রীতির কথা খুব ভালো করেই জানা আছে সমর্থকদের। জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিজেও একজন আর্জেন্টাইন সমর্থক।
এমনকি আর্জেন্টিনাতে গিয়ে ইতিহাসের সেরা ফুটবলার লিওনের মেসির সঙ্গে দেখা করার ইচ্ছার কথা অনেকবারই মিডিয়ার সামনে জানিয়েছেন সাকিব। কাতারে গিয়ে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার একটি ম্যাচও দেখেছেন তিনি। চট্টগ্রাম টেস্টের আগের রাতে ডমিঙ্গোর কড়া নির্দেশ সাকিবসহ বাকি ক্রিকেটাররা মানেন কিনা, সেটাই এখন দেখার বিষয়!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ