সেমিফাইনালে কয়েকটি রেকর্ডের সামনে দাড়িয়ে মেসি
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল : বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১০ গোলের মালিক যৌথভাবে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও লিওনেল মেসি। সেমিফাইনালে এক গোল পেলেই বাতিস্তুতাকে ছাপিয়ে এককভাবে রেকর্ড গড়বেন মেসি।
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ : বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির সাবেক ফুটবলার লোথার ম্যাথিউসের। মেসির মোট ম্যাচ ২৪। আজ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামলে ম্যাথিউসের সঙ্গে যুগ্মভাবে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন মেসি। সেমিফাইনালে আর্জেন্টিনা জিতুক বা হারুক, আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মেসি। সে ক্ষেত্রে এই বিশ্বকাপেই এককভাবে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনিই।
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ : বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ১৮টি ম্যাচ খেলেছেন মেসি। মেক্সিকোর রাফা মার্কেজও অধিনায়ক হিসেবে ১৮টি ম্যাচ খেলেছেন। সেমিফাইনালে খেলতে নামলে মার্কেজ়কে টপকে যাবেন মেসি। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব হবে তখন শুধুই মেসির।
বেশি সময় মাঠে থাকা : বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত মোট ২০১৪ মিনিট মাঠে থেকেছেন। এই রেকর্ড রয়েছে ইতালির পাওলো মালদিনির, ২১১৭ মিনিট। সেমিফাইনালে ক্রোয়েশিয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ও মেসি মাঠে থাকলে সেই রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ