‘৫টি ফাইনাল’ জিতে ফাইনালে এসেছি: মেসি
শেষ পর্যন্ত সোনালী শিরোপানিয়ে ঘরে ফিরেছিল তারা। আর চলমান বিশ্বকাপে স্পেনের পর একই ঘটনা ঘটানোর পথে ফাইনালে ওঠা আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে ম্যাচ হেরে শুরু করা মেসিরা এখন কাতার বিশ্বকাপের ফাইনালে। শিরোপা আর আর্জেন্টিনার মাঝে দূরত্ব এক ম্যাচ। যে ম্যাচে প্রতিপক্ষ হবে ফ্রান্স কিংবা মরক্কো।
প্রথমে লিড নিয়ে ২-১ গোলে সৌদির কাছে আর্জেন্টিনার হারের পর মন ভেঙে গিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের অসংখ্যা ভক্ত-সমর্থকের। শুরুর সেই বিপর্যয় কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ১৯৮৬ সালের চ্যাম্পিয়নরা। একটি একটি করে ম্যাচ জিতে ৮ বছর পর আবার তারা ফাইনালে।
দলের অধিনায়ক ও বড় তারকা লিওনেল মেসি বলেছেন, ‘আমরা সৌদির কাছে হারের পর প্রতিটি ম্যাচকেই ফাইনাল মনে করে খেলেছি। শুরুর হারটা আমাদের জন্য ছিল একটা বড় আঘাত। কারণ, আমরা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে খেলতে এসেছিলাম। আমরা কখনো ভাবতে পারিনি সৌদি আরবের কাছে হেরে যাবো। এভাবে বিশ্বকাপ শুরুটা ছিল আমাদের কাছে অপ্রত্যাশিত। পুরো দলের জন্য এটা ছিল একটা অ্যাসিড টেস্ট। তবে সবাই প্রমাণ করেছে আমরা কতটা শক্তিশালী।’
বাকি পথটা পাড়ি দেওয়া কঠিন ছিল উল্লেখ করে মেসি বলেন, “আমরা বাকি সব ম্যাচ জিতেছি। এটা ছিল একটা কঠিন কাজ। সব ম্যাচ ছিল ফাইনালের মতো। আমরা সচেতন ছিলাম। কারণ, কোন ম্যাচ জিততে না পারলে আমাদের জন্য বিশ্বকাপটা কঠিন হয়ে যাবে। আমরা পাঁচটি ‘ফাইনাল’ ম্যাচ জিতে এসেছি।”
কাজটি কঠিন হলেও তারা আত্মবিশ্বাসী ছিল উল্লেখ করে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ও আত্মবিশ্বাসী ছিলাম। কারণ, আমরা জানতাম দল হিসেবে আমরা কি করতে পারি, কতটা সামর্থ্য আমাদের আছে। প্রথম ম্যাচের হারটা আমাদের আরও শক্তিশালী করতে সহযোগিতা করেছে। এখন আমরা বিশ্বকাপটা এনজয় করছি। এই কাতারে এবং দেশে সমর্থকদের মধ্যে যে খুশি দেখছি তা আমাদের আনন্দিত করছে। এখন নিজেরা আরও বেশি শক্তিশালী অনুভব করছি।’
এই বিশ্বকাপ মেসির শেষ সেটা নিজেও উল্লেখ করেছেন, ‘এখন আমি খুশি অনুভব করছি। ফাইনালে আমি বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলবো। এভাবে শেষ করতে পারাটা আমার সেরা অর্জন’ - বলেছেন মেসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live