মেসি দৌড়ানো লাগবে না, আমি তো আছি
বয়স ২২ বছর, এটা তাঁর প্রথম বিশ্বকাপ। বলা হচ্ছে আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের কথা। বিশ্বকাপটা তাঁর শুরু হয়েছিল বেঞ্চে বসে। অবশ্য সৌদি আরবের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই বিশ্বকাপ অভিষেক হয়েছে আলভারেজের। ৫৯ মিনিটে মিডফিল্ডার পাপু গোমেজের জায়গায় মাঠে নামেন তিনি।
এর পর থেকেই আলভারেজের বিশ্বকাপটা কাটছে স্বপ্নের মতো। চারটি গোল করেছেন, আক্রমণভাগে দুর্দান্ত খেলে প্রতিপক্ষের রক্ষণের খেলোয়াড়দের জন্য নিজেকে এরই মধ্যে আতঙ্ক হিসেবে আবির্ভূত করতে পেরেছেন আলভারেজ। এখন তো বলা হচ্ছে, লিওনেল মেসির স্বপ্নপূরণের সহযাত্রী তিনি!
কাতার বিশ্বকাপে আলভারেজের অসাধারণ খেলায় মুগ্ধ অনেকেই। এটা ঠিক যে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দলের সেরা তারকা মেসির ওপরই বেশি নির্ভর করবে আর্জেন্টিনা। কিন্তু কোচ লিওনেল স্কালোনিসহ দলটির সাবেক খেলোয়াড়েরা তাকিয়ে আছেন আলভারেজের দিকেও।
ম্যানচেস্টার সিটির সাবেক রাইট–ব্যাক পাবলো জাবালেতাও মুগ্ধ আলভারেজের খেলায়। বিশেষ করে তিনি মনে করেন মেসির কাজটা অনেকটাই সহজ করে দেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড, ‘সে ফরোয়ার্ডে মেসির পাশে খেলে। মাঠের বাইরে দেখে মনে হয় সে যেন মেসিকে বলছে, “মেসি—দৌড়ানো লাগবে না। তোমার কাজটা আমিই করে দেব।”’
মেসি এ নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলছেন। এবারের ৫টি নিয়ে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন ১১টি। এমন একজন খেলোয়াড়ের পাশে এত অল্প বয়স আর কম অভিজ্ঞতার আলভারেজ যে খেলাটা খেলছেন, এর জন্য সাহস থাকতে হয় বলে মনে করেন জাবালেতা।
ওয়েস্ট হামের সাবেক ডিফেন্ডার জাবালেতা বলেছেন, ‘এটা করতে হৃদয়টা বড় থাকতে হয়, সাহস লাগে। সে বেঞ্চে থেকে বিশ্বকাপ শুরু করেছে। কিন্তু একবার সুযোগ পাওয়ার পর থেকে অসাধারণ খেলছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে