বিশ্ব সংবাদমাধ্যমে প্রধান শিরোনামে উঠে এসেছে মেসিদের বিজয়গাঁথা
তাতে কি নেই? সাহিত্য আর আবেগের মিশেলে নানা রকমের উপমায় মেসিদের বিজয়গাঁথা নিয়ে সবটুকু নিংড়ে দিয়েছেন খ্যাতিমান সব লেখক আর ক্রীড়া সাংবাদিকের দল। কিংবদন্তি, সর্বশ্রেষ্ঠ ও অমরত্বের আসনে তারা অবলীলায় বসিয়ে দিয়েছে লিওনেল মেসি নামের এক জাদুকরকে।
আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম পাজিয়ান টুয়েলভ লিখেছে, 'খোলা আকাশে যেন চেরি ফুল হয়ে ফুটেছে আকাশি, নীল ও সাদা।’ আর্জেন্টিনার মানুষের উদ্যাপন যেন বাধনহারা ছিল। ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন, আবার উদ্যাপনেও।’
আরেক পত্রিকা ক্লারিনের সাংবাদিক হুয়াইন ক্রুজ পাঠককে মনে করিয়ে দিয়েছেন ফুটবলের সঙ্গে জীবনের সম্পৃক্ততা, ‘গোলাপ আর কাঁটা দিয়েই তৈরি ফুটবল। মেসি, ৩৪ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন, যে ট্রফিটা তার জন্মের এক বছর আগেই নিয়তি নির্ধারিত ছিল।’
আর্জেন্টিনার জয়ের এই আবেগ উন্মাদনা ছড়িয়ে পড়েছেন সুদূর এই বাংলাদেশেও। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সমকাল তাদের মূল পাতার শিরোনাম দিয়েছে, 'জাদুকরের মাথায় মুকুট'। একই বন্দনায় মেতেছে বাকি পত্রিকাগুলোও।
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওলে প্রথম পাতায় লিখেছে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’ আর্জেন্টিনার আরেক রক্ষণশীল দৈনিক লা নাসিওনের শিরোনাম, ‘ইতিহাসের সেরা ফাইনাল।’ ক্লারিন বর্ণনা করেছে এই ম্যাচকে অবিস্মরণীয় হিসেবে।
ইংলিশ দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ‘জি ও এ টি’ (GOAT)। মাঝখানে টি অক্ষরের আগের এল অক্ষরটি লাল কালি দিয়ে কেটে দিয়েছে তারা। ব্রাজিলের ও গ্লোবোর শিরোনাম, ‘ফুটবল তার দায় শোধ করল।’ স্পেনের এল পাইস লিখেছে, ‘শেষ পর্যন্ত মেসির মাথায় মুকুট।’
এশিয়াজুড়েই রয়েছে মেসির প্রচুর সমর্থক। ভারতের দ্য হিন্দুর খবরে লেখা হয়েছে, মেসির সঙ্গে তার দলের ভাগ্যও লেখা ছিল। আর দক্ষিণ কোরিয়ার পত্রিকা হানকুক ইলবোর মেসিকে নিয়ে শিরোনাম, ‘ফুটবলের ঈশ্বর।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল