মেসির গোলটি অবৈধ না বৈধ প্রমাণ দিলেন ফাইনালের রেফারি
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ফাইনালের রেফারি সিমন মার্চিনিয়াক। পোল্যান্ডের এই রেফারি দেশে ফিরে নিজ শহর প্লোক-এর মেয়রের কার্যালয়ে সংবর্ধনা পেয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যমের কাছে মার্চিনিয়াক বলেন, মেসির গোল মোটেও অবৈধ ছিল না। বরং তিনি দাবি করেন যে, কিলিয়ান এমবাপ্পের গোলের সময় ফ্রান্সের ৭ জন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলেন।
প্রমাণ হিসেবে মোবাইল ফোনে ম্যাচের একটি ছবি দেখিয়ে ৪১ বছর বয়সী এই রেফারি বলেন, 'আমি বলব ফরাসি সংবাদমাধ্যম বোকার মতো কাজ করেছে। কিছু জিনিস তাদের চোখ এড়িয়ে গেছে। আমাদের কাছে এমন একটি ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের গোলের সময় ওদের ৭জন বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিল। '
ফিফার আইন অনুযায়ী, গোলের মুহূর্তে কোনো খেলোয়াড় মাঠে ঢুকে পড়লেই গোল বাতিল হয় না। যদি মাঠে ঢুকে পড়া খেলোয়াড়েরা গোলের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে বা প্রভাব রাখে- তখনই সেই গোল বাতিল হয়। কিন্তু মেসির গোলের সময় মাঠে ঢুকে পড়া আর্জেন্টিনার খেলোয়াড়েরা অনেক দূরে ছিলেন। মার্চিনিয়াকও বলেছেন, এ নিয়ে কেউ তার কাছে কোনো অভিযোগ করেনি।
তিনি বলেন, 'আমার কাছে খেলোয়াড়দের প্রতিক্রিয়াটাই সবচেয়ে বড়। ম্যাচ শেষে অলিভিয়ের জিরু এসে আমার সঙ্গে হাত মেলাল। উগো লরিস, কিলিয়ান এমবাপ্পেরা হাত মেলাল, ধন্যবাদ দিল। ওদের কেউ রেফারিং নিয়ে কোনো অভিযোগ জানায়নি। আমাদের পারফরম্যান্সের দিক থেকে ফাইনাল নিখুঁত ছিল না। কিছু ছোটখাটো বিশৃঙ্খলা হয়েছে। তবে আমি আমার মতো করে সামলে নিয়েছি। '
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!